HomeUncategorizedকুমিল্লা বরুড়ায় ১৮ টি দল নিয়ে শুভ উদ্বোধন হলো মরহুম এ কে...

কুমিল্লা বরুড়ায় ১৮ টি দল নিয়ে শুভ উদ্বোধন হলো মরহুম এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬। 

মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

 

কুমিল্লার বরুড়ায় শুরু হতে যাচ্ছে এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

 

এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ইলেভেন স্টার ক্লাব কুমিল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশনের দল অংশগ্রহণ ।

২৩ সেপ্টেম্বর তলাগ্রাম ত.চ. লাহা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উন্মোচন করাহলো । উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বরুড়া উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা। ম্যাচটি শুরু হয় বিকেল ৪ টায়। টুর্নামেন্টের উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এম পি।

 

টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোট ৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে বিভক্ত দলগুলো গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই ফুটবল আসরের টুর্নামেন্ট ।

 

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- তলাগ্রাম ত.চ. লাহা উচ্চ বিদ্যালয় মাঠ, বরুড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠ এবং পয়ালগাছা উচ্চ বিদ্যালয় মাঠ।

১১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।

গ্রুপ পর্ব শেষে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে গ্রুপ ‘অ’ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘ই’ রানার আপের বিপক্ষে। একই দিনে দ্বিতীয় ম্যাচে গ্রুপ ‘ই’ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে গ্রুপ ‘অ’ রানারআপ।

১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল। তৃতীয় ম্যাচে গ্রুপ ‘ঈ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘উ’ রানারআপ এবং চতুর্থ ম্যাচে গ্রুপ ‘উ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘ঈ’ রানারআপ মুখোমুখি হবে।

কোয়ার্টার ফাইনালের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল নিয়ে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ১ম কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে ৩য় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ২য় ও ৪র্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। সেমিফাইনালের ম্যাচগুলোও শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে থাকছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পাবেন গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং সেরা গোলরক্ষকের জন্য থাকবে গোল্ডেন গ্লাভস। পাশাপাশি আরও আকর্ষণীয় উপহার ও পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ ও সময় আয়োজক কমিটি টুর্নামেন্ট চলাকালীন সময়ে জানিয়ে দেবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বিভিন্ন উপজেলার ফুটবল প্রতিভাদের বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণ খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments