HomeUncategorizedখুলনার বটিয়াঘাটায় তিনটি খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন 

খুলনার বটিয়াঘাটায় তিনটি খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন 

খুলনার বটিয়াঘাটায় তিনটি খালে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন

আজিজুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধি।

খুলনার বটিয়াঘাটা উপজেলার খালগুলোকে অবৈধ দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গত রবিবার (২ আগস্ট) উপজেলার সাচিবুনিয়া খাল, গজালমারী খাল ও সুরখালী গেটসংলগ্ন খালে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে খালের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিবন্ধকতা, নেট পাটা এবং পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ দখল অপসারণ করা হয়। এর মাধ্যমে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলার সকল খাল অবৈধ দখলমুক্ত করা এবং খালগুলোর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। প্রতি রবিবার নতুন দুটি খালে অভিযান শুরু করা হবে। এরপর সপ্তাহজুড়ে ওই দুটি খালের অবৈধ দখল ও নেট পাটা উচ্ছেদ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ সাচিবুনিয়া খাল, গজালমারী খাল ও সুরখালী গেটের খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সব খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, ভূমি অফিসের কানুনগো রিয়াজ উদ্দিন, সার্ভেয়ার মো. মাহতাব হোসেন, পেশকার প্রসেনজিৎ দাস এবং জলমা ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল দখল কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোনো অবৈধ স্থাপনা বা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments