Homeঅপরাধচাঁপাইনবাবগঞ্জের নাচোলে অস্ত্র ও বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করেছে র্র্যাব

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অস্ত্র ও বিস্ফোরক সহ একজনকে গ্রেফতার করেছে র্র্যাব

ফয়সাল আজম অপু,  নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের জাকারিয়ার ছেলে ইসরাফিল ইসলাম (২৭) এর মুদি দোকানের সামনে নাচোল-রাজবাড়ী গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন।
র‌্যাব-৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকষ অপারেশন দল বুধবার (২৩ আগস্ট) রাত ৯ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১ কেজি ১২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) নগদ-২০০০/- টাকা সহ ইব্রাহীম ওরফে শিলাল (৩০) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতার  আসামী ইব্রাহিম ওরফে শিলাল নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা বিলকরিল্লা শিলালপাড়া গ্রামের আফছার শিলাল ও জাহানারা বিবির ছেলে।
র্র্যাব-৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এ সময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের ছক সেখানে করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments