Homeঅপরাধচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিস্তল, গুলি, ও ম্যাগাজিন সহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিস্তল, গুলি, ও ম্যাগাজিন সহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদে বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুল্লাহ প্রান্ত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার(২৫ আগস্ট) দুপুরে সোনামসজিদ  বিওপিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে বৃহস্পতিবার(২৫ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় আম বাগানে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।
সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কয়লাবাড়ী ট্রাক স্ট্যান্ড এলাকায় আম বাগান দিয়ে  ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র পাচার হচ্ছে।এর প্রেক্ষিতে একটি বিশেষ টহল দল গাজীমুলের আমবাগানে ওঁৎ পেতে থাকে বিজিবির সদস্যরা।
এসময় একটি অটোরিকশা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুল্লাহ প্রান্ত গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ প্রান্ত জানিয়েছেন ফরিদপুর থেকে অস্ত্র কিনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসেছিলেন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments