HomeUncategorizedদাকোপে চুনকুড়ি খালের সরকারি জায়গা দখল করে পাকা দালান নির্মাণ,প্রশাসন নিরব 

দাকোপে চুনকুড়ি খালের সরকারি জায়গা দখল করে পাকা দালান নির্মাণ,প্রশাসন নিরব 

মোকলেচুর রহমান,দাকোপ খুলনা প্রতিনিধিঃ

খুলনার দাকোপ উপজেলাধীন চুনকুড়ির খালের মধ্য পাড়া এলাকায় খালের সরকারি জায়গা ও তীরবর্তী সরকারি সম্পত্তি দখল করে পাকা দালান নির্মাণের হিড়িক চলছে। স্থানীয় প্রভাবশালী মহল ও ভূমিদস্যুরা খালের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে অবৈধভাবে স্থায়ী অবকাঠামো গড়ে তুলছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষি সেচের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী সিন্ডিকেটের মদদে খালের ভেতরের অংশ এবং ওয়াপদার (পানি উন্নয়ন বোর্ডের) জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় চুনকুড়ির বাসিন্দা মাখন রায়ের পুত্র উত্তম রায় এ ঘর নির্মাণের কাজ করছে। এবিষয় স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানেন এবং তার ইন্ধনে এ ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। উপকূলীয় এলাকার কৃষি ও পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ এই খালটির দুই পাড় প্রভাবশালীদের কব্জায়। শুকনো মৌসুমে খালের অংশবিশেষ শুকিয়ে যাওয়ায় সেখানে রীতিমতো পাকা দালান ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে।সরকারি জায়গা দখল করেই ক্ষান্ত হচ্ছে না দখলদাররা, বরং এসব অবৈধ জায়গায় দোকান ও ঘরের পজেশন তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।স্থানীয় কৃষক ও সচেতন মহলের মতে, দাকোপের অর্থনীতি মূলত বর্ষার বৃষ্টির পানি সংরক্ষণের ওপর নির্ভরশীল। কিন্তু খালের জায়গা দখল হয়ে যাওয়ায় এবং খাল ভরাট হওয়ায় পানির ধারণক্ষমতা কমে যাচ্ছে। এছাড়া অবৈধ স্থাপনার কারণে খালের স্বাভাবিক নাব্যতা নষ্ট হচ্ছে, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুকনো মৌসুমে সেচ সংকটের মতো বিপর্যয় ডেকে আনবে।স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং উপজেলা ভূমি অফিসের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন এলাকার সাধারণ মানুষ।সরকারি জায়গা রক্ষায় অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments