Homeঅভিযানর‍্যাব-৬-এর অভিযানে,খুলনার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেফতার ৩

র‍্যাব-৬-এর অভিযানে,খুলনার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেফতার ৩

আজিজুল ইসলাম, খুলনা।

 

খুলনা মহানগরীর লবণচরা থানার আলোচিত জোড়া খুন (ডাবল মার্ডার) মামলার প্রধান আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফিসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্য দুজন হলো—সাইফির সাথে সংঘাতে জড়িত শিশু রাকিবুল ইসলাম রাকিব এবং ৩ নম্বর আসামি সাগর আহম্মেদ।

 

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফি ও রাকিবকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান চালানো হয়। সেখানে সাগর আহম্মেদকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী জাহিদুল ইসলামের হাঁসের খোপের কার্নিশ থেকে উদ্ধার করা হয়। ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড সীসা গুলি, ২ টি চাপাতি ও ১টি কুড়াল।

 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট (বুধবার) খুলনা নগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান এলাকায় নাজমুল (১৯) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এর আগে সন্ধ্যায় একই এলাকায় একইভাবে নিহত হন মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক। এই জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করে লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জোড়া খুনের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments