Homeঅভিযানশেরপুরের নকলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

শেরপুরের নকলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা থানা পুলিশ ইয়াবাসহ লিটন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। 

২৩ জানুয়ারি মঙলবার গভীর রাতে বানেশ্বর্দী ইউনিয়নের মোজার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাথে আটক করা তাঁর ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেল।

আটক হওয়া লিটনের বাড়ি বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস ছোবাহান ওরফে বুছি চোরা।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মহন্ত ও সহকারি উপপরিদর্শক (এএসআই) রতন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মোজার বাজার এলাকায় পাকা সড়কে অভিযান পরিচালনা করে লিটনকে আটক করেন। পরে তাঁর দেহে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় লিটনের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের আরেক সহযোগি পালিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে নকলা থানায় লিটন ও অজ্ঞাতনামা একজনকে আসামী করে মামলা হয়েছে। লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments