HomeUncategorizedহাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা থানাধীন ‘হাতিমুড়া পুলিশ ক্যাম্প’ আকস্মিক পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।

আজ বৃহস্প্রতিবার সকালে পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং ক্যাম্পের চারপাশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি ফোর্সের আবাসন ও খাবারের মান যাচাইয়ে ক্যাম্পের মেস ও ব্যারাক পরিদর্শন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেন।

এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণসহ কঠোর শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ জনগণের দোরগোড়ায় জনবান্ধব পুলিশিং সেবা পৌঁছে দিতে দিকনির্দেশনামূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments