Homeঅভিযান১০হাজার ইয়াবাসহ ৩জন মাদক কারবারি আটক।

১০হাজার ইয়াবাসহ ৩জন মাদক কারবারি আটক।

আবছার খান জয় টেকনাফ উপজেলা প্রতিনিধি :::

বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২ শত টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

 

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments