আব্দুল্লাহ আল মামুন, যশোর
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে উপজেলা ও মহানগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় যশোর ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ, সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলামসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ দলীয় বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।


