Homeঅপরাধট্রাকচাপায় যুবলীগ কর্মী ভুটটু নিহত

ট্রাকচাপায় যুবলীগ কর্মী ভুটটু নিহত

স্টাফ রিপোর্টার
রংপুর।

কুড়িগ্রাম পৌর শহরে ট্রাকচাপায় মো. ইসলাম ভুটটু (৪৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

(০১ জুন) শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ভুটটু ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ট্রাকটি জব্দ করে সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments