Homeঅভিযানডিবির মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ মাদক গ্রেফতার...

ডিবির মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ মাদক গ্রেফতার ১

মোঃ রাব্বী হোসাইন

ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা

 

নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে আজ গভির রাতে জেলা গোয়েন্দা শাখা অভিযানিক টীম সদর থানধীন ফতেহপুর মুন্সিপাড়া মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ৩১-০৮-২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় জানতে পারে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সি পাড়া গ্রামে একজন ব্যাক্তি তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে রেখেছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম আসামি ১। মাহমুদুল হাসান রুবেল (৩৭) পিতা মৃত রুহুল আমীন মাতা ডলি বেগম গ্রাম ফতেহপুর মুন্সি পাড়া থানা জেলা নওগাঁ এর বাড়ি উপস্থিত লোকজন কে সাথে আসামি মাহমুদুল হাসান রুবলের বাড়ি তল্লাশী করা হয়। তল্লাশীকালে আসামির শয়ন কক্ষে টিনের বড় বাক্সে ১০ টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২কেজি ৫০০ গ্রাম সর্বমোট ১১ টি পোটলায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মাদক ব্যবসায়ী হাসান আরো একজনের যোকসাজসে মাদকদ্রব্য গাজার ডিলার হিসেবে কাজ করছিল। দীর্ঘ দুই মাস চেষ্টার পর জেলা পুলিশ মাদকের এই ডিলারকে গ্রেফতার করছে এবং অপর সহযোগীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। নওগাঁ জেলা পুলিশ পরিষ্কারভাবে বলতে চাই মাদকদ্রব্য প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments