Homeসারাদেশপাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম এর ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস...

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম এর ভূমিহীনদের ঘর প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং।

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম রবিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ আফজাল মিলনায়তন কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুুষ্ঠিত হয়।

উপজেলা প্রসাশনের সুত্রে জানা যায় উপজেলায় ৫র্থ পর্যায় (২য় ধাপে) মোট ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১১জুন সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments