Homeঅপরাধপেশাদার ছিনতাইকারী দুই সদস্য আটক পল্লবী থানায়

পেশাদার ছিনতাইকারী দুই সদস্য আটক পল্লবী থানায়

সুমন খান:

রাজধানীর মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুভ ওরফে সোলায়মান (২৯) ও ২। মোঃ রুবেল (৩২)।

গত কাল রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। উক্ত ঘটনায় বাদী মোঃ বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সাথে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মোঃ রুবেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ শুভ ওরফে সোলায়মান ও মোঃ রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments