HomeUncategorizedবিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন

 

যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাদ্রাসার হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আবুল বাশার।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান বকুল, ব্যবসায়ী হারুনুর রশীদ, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, আতুজ্জামান, আলমগীর হোসেন, আশরাফ আলী, মাদ্রাসার মুহতামিম হাফেজ মনিরুজ্জামান বাবুল, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নুরানী প্রধান নুরুল করিম ইলিয়াস ও শিক্ষক হাফেজ রমজান আলীসহ অন্যান্যরা।

সভায় আসন্ন মাহফিল সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাহফিলকে ঘিরে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত তুলে ধরেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments