Homeসারাদেশলাকসামে ডাকাতিয়া নদীতে পড়ে প্রাণ গেলো শিশুর

লাকসামে ডাকাতিয়া নদীতে পড়ে প্রাণ গেলো শিশুর

রিয়াদ ভূঁইয়া, লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীতে পড়ে পানিতে ডুবে মো. আবদুর নোমান ইসলাম তাহমিদ নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে চারটার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড গাজীরমুড়া গ্রামের বদিউর আলম সুজনের বাড়ীর পাশে ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
শিশু তাহমিদ গাজীরমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। বর্তমানে শিশুর
মা সাহেদা বেগম তিনি লাকসাম আবুল খায়ের কোম্পানিতে চাকরি করার সুবাদে এক ছেলে এক মেয়ে নিয়ে গাজীরমুড়া গ্রামে বদিউর আলম সুজনের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার বাবা নজরুল ইসলাম তিনি ঢাকায় ব্যবসায়ী কাজে নিয়জিত।
নিহত শিশুর বড় বোন তাহিয়া আক্তার বলেন, মা অফিস শেষে করে এসে ঘরে খাবার খেয়ে দুপুরে সাড় ২ টার দিকে তাহমিদসহ আমরা ঘুমিয়ে পড়ি। ঘুমের ফাঁকে তাহমিদ এ সময় সে বাইরে খেলছিল।
বেলা সাড়ে তিনটার দিকে পাশের ভাড়াটিয়া সালেহা ম্যাডাম ফোন করে বলছেন আমাদের বাড়ির পিছনে একটা বাচ্চা নদীর পানিতে পড়ে গেছে। ঘরে-বাহিরে তাহমিদকে দেখতে না পেয়ে ডাকাতিয়া নদীতে খোঁজাখুঁজি শুরু করি মা’সহ বাড়ীর লোকজন। সন্ধান না পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ও থানার পুলিশের সদস্যরা
আসেন।এ-সময় এলাকার লোকজনের সহযোগিতায় বিকাল সাড়ে চারটার সময় ডাকাতিয়া নদীতে পড়ে থাকা বাঁশ সঙ্গে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করেন।পরে সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাকসাম থানা অফিসার ইনচার্জ মো.সাহাবুদ্দিন খাঁন বলেন, ডাকাতিয়া নদীর পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির দাদুর বাড়ি হাজীগঞ্জে নিয়ে যায় তার বাবা-মা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments