Homeসারাদেশশেরপুরের নকলায় খালের পানিতে ডুবে ২ সহোদর ভাই-বোনের মৃত্যু

শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে ২ সহোদর ভাই-বোনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে ২ সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার বিকেলে গণপদ্দী ইউনিয়নের বিহারীরপাড় উত্তরপাড়া গ্রামে ঘোরামারা খালে এ ঘটনা ঘটে। মৃতরা হল বিহারীরপাড় উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মাসুদ মিয়া (১০) ও মারিয়া বেগম (১২)। তারা বিহারীরপাড় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় ভরাট হয়ে যাওয়া ঘোরামারা খালটি সম্প্রতি নতুন করে খনন করায় সেখানে বৃষ্টির পানি জমে। বিকেলে মাসুদ ও মারিয়া ওই পানিতে গোসল করতে যায়। প্রথমে মাসুদ খালের পানিতে নামলে সে পানিতে তলিয়ে যেতে থাকে। তাঁকে উদ্ধারে মারিয়া পানিতে ঝাঁপ দিলে নিজেও পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি তাদের উদ্ধারে খালের পানিতে অভিযান চালায়। খবর পেয়ে নকলা থানা পুলিশ এলাকাবাসির সাথে উদ্ধার অভিযানে যোগ দেয়। ২ ঘন্টা পর খাল থেকে মাসুদ ও মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাসুদ ও মারিয়ার মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments