মঞ্জুরুল হক,রাজশাহী
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর ডিগ্রি(অনার্স) কলেজে কর্তৃক নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ মহোদয়কে সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ১৩ ই (অক্টোবর) মঙ্গলবার অত্র কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তাদের বরণ করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান এবং কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করবেন।
আহমেদপুর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ ইসাহাক আলীর সভাপত্বিতে ও প্রভাষক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী আকবর, নাটোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও৪নং লক্ষীপুর-খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ মমিন মঞ্জু,
১নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জুলহাজ উদ্দিন কবিরাজ , চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল নয়ন,জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন
জোয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রভাষক মোঃ হুমায়ূন কবির রান্টু, সাধারণ সম্পাদক সুমন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ও সাধারণ সম্পাদক মোঃ আলিমুল নাঈমসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।


