তারিখ: রবিবার ১৬ আগষ্ট ২০২৬।
মোঃ হেলাল উদ্দীন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


