তারিখ: বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬।
মোঃ হেলাল উদ্দীন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় জুয়া খেলার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গলাচিপা থানা-এ সংশ্লিষ্ট জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
যাহার মামলা নম্বর-২৪, ( ১২ /০৮/২০২৬), মামলার পরে গ্রেপ্তার ব্যক্তিদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে আরো গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌখোশ দল বুধবার (১২ আগস্ট) সদর ইউনিয়নের বোয়ালিয়া খেয়াঘাট এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ চরখালী গ্রামের মো. নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. লিমন হাওলাদার (৩৫), রতনদী তালতলী ইউনিয়নের মৃত তোজাম্বর আলী হাওলাদারের ছেলে মো. সান্টু হাওলাদার (৪৫), বোয়ালিয়া গ্রামের মৃত আলমাস তালুকদারের ছেলে মো. জুয়েল তালুকদার (৪২), দক্ষিণ চরখালী গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে মো. ওয়াসিম হাওলাদার (৪২) এবং বোয়ালিয়া গ্রামের মো. শের আলী হাওলাদারের ছেলে মো. খলিলুর রহমান (৩০)।
গলাচিপা থানা পুলিশ আরও জানায়, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


