HomeUncategorizedবুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা

ওসমান গনি বাবু

লালমনিরহাট প্রতিনিধি

 

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ও আলোচনায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্টদের মতে, বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ক চার লেনে উন্নীত করা হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোর সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

 

পাশাপাশি এ সড়ককে চার লেনে উন্নীত করা হলে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বাণিজ্যিক সম্ভাবনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন এলাকাবাসীর প্রত্যাশা, সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সড়ক যোগাযোগের দুর্ভোগ লাঘব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments