আজিজুল ইসলাম, খুলনা।
বাগেরহাটের মোংলায় বিপুল পরিমাণ গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গোপাল সরকার বাগেরহাটের মোংলা থানার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা ৫০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মাদকের বিস্তার ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৬ ।


