মুঞ্জুরুল হক সুজন, রাজশাহী
নাটোর বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী এলাকায় নতুনভাবে প্রতিষ্ঠিত রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বক্তারা বলেন, কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা বিস্তারে এ মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কোমলমতি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় অবদান রাখবে।
এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদ্রাসার সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্ঠা জনাব আলী আকবর বলেন রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য নগদ পঞ্চাশ(৫০’০০০) হাজার টাকা কমিটির হাতে তুলে দেন ও নিজ অর্থায়নে মাদ্রাসার একটি সুন্দর নান্দনিক গেট করার ঘোষণা দেন।
রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা পরিবেশ আরও উন্নত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মাদ্রাসার চেয়ারম্যান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার ভবন সংস্কার ও সম্প্রসারণ, শ্রেণিকক্ষের উন্নয়ন, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংযোজনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
চেয়ারম্যান আরও বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এ লক্ষ্যে তিনি সকল অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ সোহাগ।
তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এজন্য শিক্ষার মানোন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ এবং আধুনিক শিক্ষার উপকরণ সংযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি অভিভাবক, স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করেন, যাতে সম্মিলিত প্রচেষ্টায় রামাগাড়ী নুরানী ও হাফেজিয়া মাদ্রাসাকে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হয়।
আলোচনা সভায় আরো ও বক্তব্য রাখছেন ১নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আত্তাব উদ্দিন বাবলু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজাদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ তফের উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


