Homeঅভিযানকিরণগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

কিরণগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির কিরণগঞ্জ বিওপির নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ জব্দ করা হয়।

৫৯ বিজিবি জানায়, আটককৃত নেশাজাতীয় সিরাপগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে এবং পরবর্তী কার্যক্রম শেষে সেগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments