তারিখ: শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬।
মোঃ হেলাল উদ্দীন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়ায় খাল পরিদর্শনে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর।
খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী সেখানে পৌঁছালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। উৎসবমুখর পরিবেশে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান উপস্থিত এলাকাবাসী।
পরে প্রতিমন্ত্রী স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং খালের বর্তমান অবস্থা, পানি নিষ্কাশন ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয়রা খালটির উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


