HomeUncategorizedপ্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর...

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাজমুল ইসলাম চৌধুরী(ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

দৈনিক যায়যায়দিন এর ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে সিলেটের ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের অসহায় পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে এটি ২৭ তম প্রকল্প।

শনিবার (১৮ জুলাই) উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারিরিক প্রতিবন্ধি কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান। বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমদ নোমান, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্র

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments