HomeUncategorizedবাঁশখালীতে সীমানা বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বাঁশখালীতে সীমানা বিরোধে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

মোঃ রেজাউল আজিম, বাঁশখালী।

 

চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহত আবদুল মালেক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকার মৃত মকবুল সোবহানের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সীমানা বিরোধ নিয়ে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচাতো ভাই মৃত নজির আহমদের ছেলে জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে জানা গেছে।

 

পরে দুপুর ২টার দিকে আবদুল মালেক মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে আগে থেকে অবস্থান নেওয়া জাকের হোসেন তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আবদুল মালেক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।

 

নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম জানান, নিহত আবদুল মালেক ও অভিযুক্ত জাকের হোসেন দুজনই তাঁর চাচাতো ভাই। সীমানা বিরোধের জের ধরে জাকের হোসেনের লাঠির আঘাতে আবদুল মালেকের মৃত্যু হয়েছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহত আবদুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments