১৮/০৭/২৬
নিউজ:
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি” উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এম. এ মুহিত এমপি। এ সময় পুনর্বাসনপ্রাপ্ত উপকারভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ দোকান ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে ভিক্ষাবৃত্তি নিরসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


