HomeUncategorizedস্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের...

স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মোঃ রাব্বী হোসাইন

ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে, নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে প্রাসঙ্গিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments