HomeUncategorizedশরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও...

শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র্যালী

মোঃ কামরুল ইসলাম টিটু

বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহিদুল আলম লিটন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে

নিয়ে প্রায় (দুইশত) মোটর সাইকেল যোগে ৪ নং সাউথ খাঁলি ইউনিয়নের

বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার গুলিতে গণসংযোগ করেন সালাম বিনিময় ও পথসভা বক্তব্য রাখেন।

১৩ ই অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল চারটায় তাফালবাড়ী বাজার থেকে গণসংযোগ শুরু করেন গাবতলা বগি চালিতা বুনিয়া শরণখোলা সিএসবি বাজার এবং বকুলতলা (দশকুড়া)

থেকে তাফালবাড়ি এসে গণসংযোগ শেষ করেন।

 

এ সময় শহিদুল আলম লিটন বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা

মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে যারাই এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে তারা সবাই শায়সের আলী হাওলাদার এর শুভাকাঙ্ক্ষীদের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পরে তারা তা ভুলে গেছে। কিন্তু সেই সুযোগ আর নয়। মরহুম শায়সের আলী হাওলাদার সন্তান হিসেবে বিগত দিনগুলোতে আপনাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকব।

উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য সন্তান এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। ইতিপূর্বে শহিদুল আলম লিটন ডেঙ্গু পজিটিভ হওয়ায় খুলনায় দীর্ঘদিন চিকিৎসায় ছিলেন। বর্তমানে সুস্থ হয়ে

এসে সাধারণ মানুষের দ্বারে দ্বারে উপস্থিত হন সকলের অনুমতি ও দোয়া প্রার্থনা করেন

 

 

মোঃ কামরুল ইসলাম টিটু

শরণখোলা, বাগেরহাট

তারিখ:১৪-১০-২০২৬

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments