HomeUncategorizedদাকোপে পুলিশের বিশেষ অভিযান: বসত বাড়ি থেকে ৩ জন গ্রেফতার

দাকোপে পুলিশের বিশেষ অভিযান: বসত বাড়ি থেকে ৩ জন গ্রেফতার

মোকলেচুর রহমান,দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনার দাকোপ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। দাকোপ থানাধীন বাজুয়া ইউনিয়নের বাজুয়া চড়ারবাধ গ্রামস্থ এক আসামীর বসত বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দাকোপ থানার এসআই (নিঃ) মোঃ কাজল বিশ্বাস, এএসআই (নিঃ) প্রবীর কুমার মন্ডল, এএসআই (নিঃ) আশরাফুল আলম মিয়া এবং এএসআই (নিঃ) মো: আজমীর হোসেনের সমন্বয়ে গঠিত পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। টিমটি বাজুয়া চড়ারবাধ গ্রামের বাসিন্দা মোঃ রুবেল সরদারের বসত বাড়ীর টিনশেড ঘরের শয়ন কক্ষের ভিতর থেকে আসামীদের আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীরা:-মোঃ রুবেল সরদার (৩০), পিতা-মজিবুর সরদার, সাং-বাজুয়া (চড়ার বাধ),

মোঃ খালিদ শেখ (২২), পিতা-মোঃ মাজাহারুল শেখ, সাং-চুনকুড়ি,

মোঃ মিনারুল শেখ ওরফে জুনায়েদ শেখ (১৯), পিতা-মোঃ জিয়া শেখ ওরফে আনোয়ার, সাং-চুনকুড়ি।

গ্রেফতারকৃত আসামীদের সকলেই খুলনা জেলার দাকোপ থানার আওতাধীন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে পুলিশ হেফাজতে জেল হাজতে প্রেরণ করেন।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments