মোকলেচুর রহমান,দাকোপ খুলনা প্রতিনিধিঃদাকোপ উপজেলার চালনা পৌরসভায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০২৬ উপলক্ষে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে চালনা বাজারের বিভিন্ন মন্দিরে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।দাকোপ বটিয়াঘাটা খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানের নির্দেশনায় সনাতনীদের রথযাত্রা অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন,চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মোজাফফর হোসেন, দাকোপ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি আশিষ ব্যানার্জী, মনোজ গোলদার ও আশিষ মণ্ডল এবং সাধারণ সম্পাদক ও বানিশান্তা ইউনিয়ন সম্ভাব্যে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা রতন কুমার রায়।এছাড়া দাকোপের বাজুয়া লাউডোব কৈলাশগন্জ কালিনগরসহ বিভিন্ন স্থানে রথযাত্রায় উৎসব মুখর পরিবেশ ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।
এদিকে,রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দাকোপ থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তৎপরতায় ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক ও ভক্তরা সন্তোষ প্রকাশ করেন।
দাকোপের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা,নিরাপত্তায় পুলিশ
RELATED ARTICLES


