Homeঅপরাধগলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

তারিখ : বৃহস্পতিবার ২৭ আগষ্ট ২০২৬।

মোঃ হেলাল উদ্দীন

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন প্যাদা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) রাতে গলাচিপা থানাধীন গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. হাকিমের নেতৃত্বে গলাচিপা থানার পুলিশের একটি চৌখোশ দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. লিটন প্যাদাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার লিটন প্যাদা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার মো. নুরু প্যাদার ছেলে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। যার মামলা নম্বর—৪৮, তারিখ ২৬ আগস্ট ২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments